শাবিপ্রবি সিন্ডিকেট নির্বাচন স্থগিত

১৯ জানুয়ারি, ২০২২ ১৪:৩২  
আগামী ২ ফেব্রুয়ারি  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট নির্বাচন স্থগিত করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর। বুধবার (১৯ জানুয়ারি) রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে,  শুধু সিন্ডিকেট নির্বাচন নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনও স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস।